পাট শিল্পের দক্ষ শ্রমিক তৈরির প্রশিক্ষণ
দি নিউজ লায়ন ; পাট শিল্পের দক্ষ শ্রমিক তৈরির প্রশিক্ষণ প্রকল্পের উদ্যোগ নিল আমতা ১ নং ব্লক প্রশাসন।সোমবার এই প্রকল্পের উদ্বোধন করেন শ্রমদপ্তর এর প্রতিমন্ত্রী ডাক্তার নির্মল মাজি। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ শিবিরে ব্লকের ২০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। সূত্রের খবর তিন মাসের এই প্রশিক্ষণ শিবিরে পাট বাছাই, ড্রয়িং পদ্ধতি, স্পিনিং থেকে শুরু করে পাট থেকে বস্তা তৈরি হওয়া পর্যন্ত সমস্ত কিছু প্রশিক্ষণ দেওয়া হবে।
এর পাশাপাশি প্রশিক্ষণ নিতে আসা সকলকে মাসিক ভাতা দেওয়া হবে। এই প্রসঙ্গে ডাক্তার নির্মল মাজি জানান পাটশিল্প রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প। হাজার হাজার শ্রমিক এই শিল্পের সঙ্গে যুক্ত।আর এই শিল্পে দক্ষ শ্রমিক তৈরির পাশাপাশি কর্মসংস্থানের লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মসূচি।

Post a Comment